বিদ্রোহী কবি নজরুলের চরিত্রে কে থাকছেন

আপডেট : ১৫ মে ২০২৪, ০৮:৫৬ পিএম

টলিউডের পর্দায় এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক নির্মাণ হতে যাচ্ছে। কবির চরিত্রে মুখ্য ভূমিকায় দেখা যাবে কিঞ্জল নন্দকে। সিনেমাটি নির্মাণ করছেন আব্দুল আলিম।

বায়োপিকের নাম আপাতত ‘কাজী নজরুল ইসলাম’ ঠিক করা হয়েছে। এই সিনেমার মাধ্যমেই পরিচালনায় যাত্রা শুরু করতে চলেছেন পরিচালক।

টলিউড হোক বা হলিউড-বলিউড সবখানেই এখন বায়োপিক। এবার সেই ট্রেন্ড ধরেই মেনেই প্রথমবার বাংলায় তো বটেই সার্বিক ভাবে তৈরি হতে চলেছে কাজী নজরুল ইসলামের বায়োপিক।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, কিঞ্জল এর আগে একাধিকবার পিরিয়ডিক ছবিতে কাজ করেছেন। ধরা দিয়েছেন নানা কালজয়ী, ঐতিহাসিক চরিত্রে যেমন বিনয় বসু, হীরালাল, ইত্যাদি। এবার তিনি কাজী নজরুল ইসলাম হয়ে ধরা দেবেন।

কিঞ্জল নন্দের সঙ্গে কাজী নজরুল ইসলামের চেহারার মিল না থাকলেও তাকেই কবির রূপে দেখা যাবে। আর এজন্যই সাহায্য নেয়া হবে প্রস্থেটিক মেকআপের। প্রস্থেটিক মেকআপ-এ থাকছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ড। এ বিষয়ে যার টালিপাড়ায় তার বেশ সুনাম।

সিনেমা প্রসঙ্গে আনন্দবাজারকে অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছেন, এই ছবিতে একাধিক প্রস্থেটিক মেকআপের প্রয়োজনীয়তা আছে। এখানে উঠে আসবে নানা ঐতিহাসিক চরিত্রের কথা। কাজী নজরুল ইসলামের ছোটবেলা থেকে শেষ জীবন পর্যন্ত সবটাই এই ছবিতে তুলে ধরা হবে।

তিনি আরও জানান, এই প্রথমবার নজরুলের জীবনের উপর নির্ভর করে ছবি তৈরি হচ্ছে। আমি দারুণ উচ্ছ্বসিত এই সুযোগ পেয়ে। চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং। আমি চিত্রনাট্য পড়ে দেখেছি। যার লেখা পড়ে, কথা পড়ে বড় হয়েছি তার চরিত্রে অভিনয় করবো আমি, এটা ভেবেই কেমন একটা অনুভূতি হচ্ছে। আমরা নজরুল সম্পর্কে যা যা জানি তার থেকে অনেক বেশি এই ছবিতে তুলে ধরা হবে।

এই সিনেমায় অন্যান্য চরিত্রে খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, বাংলাদেশের ফজলুর রহমান বাবুসহ অনেকেই অভিনয় করবেন।

কাজী নজরুল ইসলামকে নিয়ে সিনেমা তৈরি অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ থাকবে না, এটা তো হয় না! হ্যাঁ অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও পাওয়া যাবে এই সিনেমায়। তবে চরিত্রে কাকে দেখা যাবে এখনো তা চূড়ান্ত হয়নি। নির্মাতারা এই চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিত চক্রবর্তীর কথা ভেবেছেন। জয় সরকার আছেন এই সিনেমার সংগীতের দায়িত্বে। প্রযোজনায় থাকছেন জেবি প্রোডাকশন।

এনএন/কেএসএইচ
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান! পর্দার ‘গীতা গোবিন্দম’ জুটি এখন বাস্তবেও জীবনসঙ্গিনী। আজ উদয়পুরের এক বিলাসবহুল রিসোর্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার হার্টথ্রব...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর