শুরু হলো বিদেশগামী কর্মীদের টিকা দেয়ার কর্মসূচি। রাজধানীর সাতটি কেন্দ্রে প্রথম ধাপে টিকা পাবেন সৌদি ও কুয়েতগামী ৫০ হাজার প্রবাসী।
তবে ফাইজারের এক ডোজ টিকা নিয়ে এই প্রবাসীরা সৌদি বা কুয়েত যেতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
এদিকে নিবন্ধন করার তিন দিন পরও সুরক্ষা অ্যাপে ঢুকতে না পারার অভিযোগ করেছেন অনেকেই।
গেল দুই জুলাই যেসব প্রবাসী টিকার নিবন্ধন করেছেন, বুধবার তারাই পেলেন প্রথম ডোজের টিকা। আগের দিন মঙ্গলবার রাতেই তারা টিকার এসএমএস পান।
প্রথম দিনে অনেকেই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে না পেরে সরাসরি টিকা কেন্দ্রে চলে গেছেন। তবে কর্মকর্তারা বলছেন, নিবন্ধন করেই কেন্দ্রে আসা উচিৎ নয়।
মন্ত্রনালয় বলছে, দুই ডোজ টিকা নিলেই কোয়ারেন্টাইন ছাড়া যাওয়া যাবে বিদেশে। তবে এক ডোজ নিয়ে বিদেশ যাওয়া যাবে কিনা, সেটি এখনো নিশ্চিত নয়।
চলতি মাসেই ৫০ হাজারসহ গেল ছয় মাসের নিবন্ধিত আড়াই লাখ প্রবাসীর তথ্য এরিমধ্যে জমা হয়েছে সুরক্ষা অ্যাপে, যাতে সহজেই টিকা পান প্রবাসীরা।
এরিমধ্যে সৌদি এবং কুয়েতগামী এমন সব প্রবাসীকে টিকা দেয়া হবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
একাত্তর/আরএইচ
