নেইমারের ‘নিউ লুক’

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

বিশ্ব ফুটবলে তারকাদের হেয়ার স্টাইল নিয়ে ভক্তকুলের আগ্রহের শেষ নেই। প্রিয় তারকার হেয়ার স্টাইল বদলে গেলে অনেক ভক্তেরও চুলের ছাট বদলে যায়। ফলে ফুটবল তারকারা কখন কোন হেয়ার স্টাইল করলেন, তা নিয়ে মিডিয়ারও রয়েছে যথেষ্ট আগ্রহ।

ব্রাজিলিয়া সুপারস্টার নেইমারও বিভিন্ন সময়ে নানা রকম চুলের স্টাইল করে শিরোনামে এসেছেন। সান্তোস থেকে শুরু করে বার্সেলোনা ও পিএসজিতে থাকার সময় দর্শকরা নানা সময় তাকে ভিন্ন ভিন্ন হেয়ারস্টাইলে দেখেছেন। সৌদি আরবের আল হিলালেও যার ব্যতিক্রম হয়নি। 

ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক স্টোরিতে ‘ন্যাড়া’ মাথার ছবি দিয়ে নেইমার লিখেছেন, নতুন লুক! প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান নেইমার। হয় অস্ত্রোপচারও। লম্বা সময় লাগবে তাঁর মাঠে ফিরতে।

তাই সময়টা এভাবেই কাটাচ্ছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ এই গোল স্কোরার। গেলো মৌসুমেই বিশাল অঙ্কে প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে যোগ দেন সৌদি আরবের শীর্ষ দল আল হিলালে। দলটির হয়ে তিনি কবে মাঠে নামতে পারবেন, তা এখনও নিশ্চিত না হলেও, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত আছেন নেইমার।

এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর