রোহিতের মন বলছে ফাইনালে ভারতই জিতবে!

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:১৫ পিএম

অপ্রতিরোধ টিম ইন্ডিয়া গড়তে দেশটির প্রস্তুতি শুরু হয়েছিলো অনেক আগেই। দু’বছর আগে বিশ্বকাপকে সামনে রেখেই এগুতে থাকে টিম ইন্ডিয়া। সেভাবেই প্রস্তুতি নিতে থাকে রোহিতরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শুরু করে সব আসরের ভারতের লক্ষ্য ছিলো ঘরের মাঠে বিশ্বকাপ। তার পরই বেছে নেয়া হয়েছে রোহিত শর্মা আর রাহুল দ্রাবিড়ের বিশ্বকাপ দল।

নিজেদের মাটিতে বিশ্বকাপ মিশন শুরুর আগেই টিম ইন্ডিয়ার সব ক্রিকেটারকে পরিস্কার করে জানিয়ে দেয়া হয়, তার করণীয় কি, তার কাছ থেকে দল কী চাইছে। ওঠতে বসতে রোহিতদের মনে করিয়ে দেওয়া হয়েছে সেই কথা। এজন্য দলের প্রস্তুতি ও সুযোগ-সুবিধায় কোন খামতি রাখেনি টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। কোচিং থেকে শুরু করে যাবতীয় সব কিছুতে বিশ্বসেরা সুবিধা নিশ্চিত করা হয়েছে কোটি কোটি রুপি ব্যয়ে। 

আর সে জন্যই আজ বিশ্বকাপের ফাইনালে ভারত। মেগা ম্যাচের আগে শনিবার সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা সোজা জানান, দু’বছর আগে থেকেই এই দিনকেই পাখির চোখ করে এগিয়েছেন তাঁরা। তবে ফাইনালের আগে আলাদা করে চাপ অনুভব করছেন না ক্রিকেটাররা। ফাইনালে অস্ট্রেলিয়াকে মোকাবেলার আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে ভারতের ড্রেসিংরুম। আরও জানান, ফাইনালে ভারতই জিতবে। 

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, আজকের দিন পর্যন্ত পৌঁছনোর প্রধান কারণ একটাই, আর সেটি হলো- আমাদের ক্রিকেটাররা জানে দলের হয়ে তাদের কী করতে হবে। পারফরম্যান্স হল কিনা, সেটা পরের ব্যাপার। তবে আজ পর্যন্ত সব কিছু ভালোই চলেছে। আশা করি আগামীকালও (রোববার) ঠিক থাকবে। আসরে আমরা ধারাবাহিতভাবে ভালো করছি, আমরা জানি সামনের ম্যাচে আমাদের কী কী করতে হবে। 

ফঅইনালের আগে অবশ্য আলাদা করে চাপ নিচ্ছেন না ভারতীয় অধিনায়ক। যদিও আবেগে ভেসে হিটম্যান বলেন, মন বলছে ভারতই জিতবে। বারবার বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ আসে না। পরিশ্রম আর স্বপ্ন, সব কিছু দিয়েই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু এখন শান্ত থাকতে হবে। আমি ছাড়া অন্যরাও ফোকাস করবে এই ম্যাচের দিকে। আমার কাছে কালকের (রোববার) দিনটা খুবই গুরুত্বপূর্ণ।

ফাইনালের প্রতিপক্ষকে নিয়ে আলাদা করে ভাবতে চান না রোহিত। শুধুমাত্র নিজেদের খেলাতেই ফোকাস রাখতে চান তিনি। তবে অস্ট্রেলিয়াকে সমীহ করছেন তিনি। টানা আটটা ম্যাচ জিতে ফাইনালে উঠেছে প্যাট কামিন্সের দল। যোগ্য দল হিসাবেই অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে বলে মনে করছেন রোহিত। যদিও প্রতিপক্ষ নিয়ে না ভেবে. নিজেদের উপরেই ফোকাস করতে চান চান দারুণ ফর্মে থাকা রোহিত।

অসিদের বিরুদ্ধে ফাইনালে ভারতের অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনাই বেশি। টানা জয়ের কারণেই পরিবর্তনের সুযোগ কম রোহিতের দলে । তবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ বোলারের অভাব বেশ ভুগিয়েছে ভারতকে । সেক্ষেত্রে অনেকেই সূর্যকুমার যাদবের জায়গায় অশ্বিনকে দলে নেয়ার দাবি তুলেছেন । তবে সেই সম্ভাবনা নির্ভর করছে, রোববার সকালের শেষবার উইকেট দেখার পরই। 

শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে কিছুটা দূরে কালো কাপড় ঘেরা মাঠে রুদ্ধদ্বার অনুশীলন করেছে দল।  কোন দর্শকের দেখার সুযোগ ছিলো না সেই অনুশীলন। সেখানে চুপিসারে অসি বধের ছক কষতে ব্যস্ত ছিলো রোহিত বাহিনী। প্রতিটি সদস্যের সঙ্গে আলাদা করে কথা বলেছেন কোচ রাহুল দ্রাবিড়। এর আগে কোচ আর অধিনায়ক মিলে দেখে এসেছেন ফাইনালের উইকেট। 

ওয়াংখেড়ের উইকেট ব্যাটিং সহায়ক হলেও, মোতেরার পিচ মন্থর হতে পারে। তাই উইকেট নিয়ে কিছুটা চিন্তিত দেখাল ভারতের কোচ এবং অধিনায়ককে। মাঠে প্রবেশ করেই দীর্ঘক্ষণ পিচ পর্যবেক্ষণ করেছেন রোহিত। তারপর কথা বলেন দ্রাবিড়ের সঙ্গে। মুখে চিন্তার একটা আভাস থাকলেও শরীরের ভাষা ছিলো সাবলীল। রোহিতকে দেখে মনো হচ্ছিলো, আর দশটা ম্যাচের মতোই দেখছেন ফাইনালকে। 

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর