হরতাল-অবরোধ মানেই গাড়ি পোড়ানোর মোচ্ছব!

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম

হরতাল অবরোধ মানেই কি মানুষকে ভয় দেখানো? কয়েক দফায় টানা অবরোধে দেড় শতাধিক গাড়ি পুড়েছে, এরইমধ্যে রোববার শুরু হচ্ছে ৪৮ ঘন্টার হরতাল। তার আগের সন্ধ্যা থেকেই শুরু হয়েছে গাড়ি পোড়ানো। আগুন দেয়া হয়েছে যাত্রীবাহী ট্রেনেও। চলমান রাজনৈতিক সহিংসতায় ধ্বংসের মুখে জীবন-জীবিকা, বিপর্যস্ত মানুষ। তাদের মনে প্রশ্ন- যে জনগনকে নিয়ে রাজনীতি করবেন তাদের ভয় দেখিয়ে সাথে পাবে কি বিএনপি? তাহলে কেনো এই ক্ষয়ক্ষতি?

শনিবার সন্ধ্যাতেই রাজধানীর গুলিস্তান ও আগারগাওতে দুটি বাসে আগুন দেওয়া হয়। ব্যস্ততম দুই সড়কে মুহুর্তে খালি হয়ে যায়। সব মিলিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেনসহ ১১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আতঙ্কিত মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চালাতে থাকে আজ রাতে আর ওই পথে যাওয়া নিরাপদ হবে কিনা। 

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের নামে রাজধানীতে বিএনপির হামলা ও তান্ডবের ঘটনার পরে ডাকা অবরোধের বিষয়ে ১০ নভেম্বর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতারা নিজেরা আত্মগোপনে থেকে কর্মী ও সন্ত্রাসীদের টাকা দিয়ে গাড়ি পোড়ানো, মানুষের ওপর হামলা পরিচালনা করাই তাদের অবরোধ কর্মসূচি। এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ না, সন্ত্রাসী সংগঠনের কাজ।

আগাওগাঁওতে যখন বাসে আগুন লাগানো হয় তার মিনিট দশেক আগে সে এলাকা পার হয়েছে শ্যাওড়াপাড়া নিবাসী রকিবুল রাতুল ও তার পরিবার। তার সঙ্গে ছিলো পাঁচ বছর বয়সী সন্তান। স্বজনদের একের পর এক ফোনে তিনি জানতে পারেন তার চলার পথেই আগুন লাগানো হয়েছে। 

হরতাল-অবরোধ মানেই গাড়ি পোড়ানোর মোচ্ছব!

উদ্ভ্রান্ত রাতুল প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, হরতাল অবরোধ দিয়েছে। মানুষ একাত্ম হলে তাদের ডাকে সাড়া দিবে। এভাবে যখন তখন যেখানে সেখানে আগুন দিলে ভয়েতো স্বাভাবিক কাজগুলোও করতে বের হতে পারবো না। তারা এই ভয়টাই ছড়িয়ে দিতে চায়। কিন্তু তাতে জনগনকে সাথে পাওয়ার কোন কারণ নেই। 

এদিকে আবারও রোববার থেকে হরতাল কর্মসূচি থাকার কারণে আগের দিন শনিবার ছুটির দিন থাকার পরও রাজধানীর বেশিরভাগ সড়কে ছিলো উপচে পড়া ভীড়। রিকশার সংখ্যা বেশি। এবং বেশিরভাগ রিকশা বেশি সময় চালিয়ে টাকা রোজগারের চেষ্টায় ছিলো।

রিকশাচালক সোহেল বলেন, দুই সপ্তাহ পরপর ঠিকঠাক আয় রোজগার নাই। আমাদেরকে ব্যাংকে জমানো টাকা থাকে যে তুলবো আর খাব? যে দলের লোকজন এইটা বুঝে না, তারা আবার ভোটও চায়। আমার আয় না থাকলে আমি খাব কী? আর আমার পরিবারকে খাওয়াব কী? আন্দোলন সংগ্রাম যাই করেন না কেনো, আমাদের পথ খোলা রাখেন।

হরতাল-অবরোধে রিকসা-ভ্যান ও অটোরিকসা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুরগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেকেন্দার আলী বলেন, অটোরিকশা চালককে মালিকের দৈনিক ভাড়া পরিশোধ করতে হচ্ছে, কিন্তু তারা পাচ্ছে না যাত্রী। শ্রমিকরা পাচ্ছে না কাজ। ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকে থাকতে পারছে না। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হওযায় তাদের ত্রাহিত্রাহি অবস্থা। সরবরাহ চেইন বিচ্ছিন্ন হওয়ায় কৃষি উপকরণ যেমন সার, বালাইনাশক, বীজ, গ্রোথ রেগুলেটর, সেচ কাজের জন্য ডিজেল ইত্যাদি স্থানীয় বাজারে পৌছাতে পারছে না, ফলে কৃষক এগুলো সংগ্রহ করতে পারছে না। আবার কম সরবরাহের কারণে এগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে কৃষকের উৎপাদিত পণ্য শহরের বাজারে পাঠাতে পারছে না। সার্বিকভাবে কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

 

এআর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর