আ.লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত এক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৪৯ পিএম

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবলীগ কর্মী আহত হয়েছে।

রোববার রাত ৯টার দিকে বিস্ফোরণের পর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আওয়ামী লীগ অফিসের স্টাফ ফুহাদ আহামেদ।

আহত মো. রিয়াদুর রশিদ রিয়াদ (৪০) পল্টন থানার ১৩নং ওয়ার্ডের যুবলীগের সদস্য। তিনি পরিবারসহ যাত্রাবাড়ীর কাজলা বউবাজার এলাকায় থাকেন।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া জানান, ককটেল বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রিয়াদকে হাসপাতালে নিয়ে আসা ফুহাদ আহামেদ জানান, পার্টি অফিসের কাছে একটি দোকানে চা খাচ্ছিলেন তিনি। এসময় শব্দ পেয়ে তারা দ্রুত ছুটে আসেন। পরে তিনি জানতে পারেন, পাশের রাস্তা দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল থেকে অজ্ঞাত একজন ককটেলটি ছুড়ে মেরে পালিয়ে গেছে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। এরইমধ্যে ঘটলো এ বিস্ফোরণের ঘটনা।

অন্যদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার হরতালের প্রথম দিনে সারাদেশে মোট ছয়টি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বিএনপির ডাকা পাঁচ দফা অবরোধ ও হরতালে এ পর্যন্ত ১৭৪টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

একাত্তর/আরএ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি বাসায় এসি’র গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের বাবা-মা ও ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ শাসনামলে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিবেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর