রাজধানীতে দুই বাসে আগুন, আ.লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

পরে রাত দশটার দিকে যাত্রবাড়ী থানার সামনে আরেকটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার হরতালের প্রথম দিনে সারাদেশে মোট ছয়টি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

অন্যদিকে বিএনপির ডাকা পাঁচ দফা অবরোধ ও হরতালে এ পর্যন্ত ১৭৪টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

একাত্তর/আরএ/কেএসএইচ
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর