বিশ্বকাপ হেরে ‘অজুহাত’ দিলেন না রোহিত

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:২৩ এএম

বিশ্বকাপ ফাইনালে হেরে কোনোরকম অজুহাত দিলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বরং স্বীকার করে নিলেন দিনটা তাদের ছিলো না।

শিশির পড়েছে, রাতে ব্যাটিং করা সহজ হয়ে গিয়েছিল -এসব অজুহাত চাইলেই দেওয়া যেতো। কিন্তু রোহিত সরাসরি সব দায় যেনো নিজের কাঁধেই তুলে নিলেন। বললেন, ‘আমাদের পক্ষে যায়নি ফলাফল। আমরা আজ যথেষ্ট ভালো খেলেনি। আমরা সবকিছু চেষ্টা করেছিলাম। কিন্তু যেন বিশ্বকাপ জয়টা আমাদের ভাগ্যে লেখা ছিলো না।’

রোহিত বলেন, ‘স্কোরবোর্ডে ২০-৩০ রান বেশি থাকলে ভালো হতো। কেএল (রাহুল) এবং (বিরাট) কোহলি একটা ভালো জুটি গড়ে তুলছিলো। সেই সময় আমরা ২৭০-২৮০ রান তোলার লক্ষ্যমাত্রা নিয়েছিলাম। কিন্তু আমরা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকি। যখন আপনার হাতে ২৪০ রান থাকে, তখন আপনি উইকেট তুলতে চান। কিন্তু (ট্র্যাভিস) হেড এবং (মার্নাস) ল্যাবুশানের প্রশংসা প্রাপ্য। ওরা একটা বড় জুটি গড়ে তুলে আমাদের ম্যাচ থেকে পুরো ছিটকে দেয়। আমরা সবকিছু চেষ্টা করেছিলাম। কিন্তু কিছু কাজে লাগেনি।’

ভারতীয় অধিনায়ক বলেন, ফ্লাডলাইটে ব্যাটিংয়ের জন্য উইকেট কিছুটা ভালো হয়ে গিয়েছিল। তবে আমরা সেটা অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না। আমরা জানতাম যে সন্ধ্যায় ব্যাটিং কিছুটা সহজ হয়ে যাবে। কিন্তু আমরা অজুহাত দিতে চাই না।

সবশেষ রোহিত বলেন, আমরা পর্যাপ্ত রান তুলিনি। পেসাররা শুরুতেই তিন উইকেট নিয়েছিল। ওইসময় আর একটা উইকেট পেয়ে গেলে ম্যাচে আমরা জোরদারভাবে ফিরে আসতাম। দুর্দান্ত একটা জুটি গড়ে তোলার জন্য ওদের কৃতিত্ব প্রাপ্য।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর