বিএনপি ভোটে এলে সুযোগ তৈরি করা হবে: ইসি

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম

বিএনপিসহ যারা নির্বাচনে আসতে চাচ্ছেন না, তারা যদি নির্বাচনে আসতে চান তাহলে আইন অনুযায়ী সেই সুযোগ তৈরি করা হবে। সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বিভাজন তৈরি হলে মাঠের রাজনীতি শান্ত থাকেনা। তবে যে কোনো সময় রাজনৈতিক পরিস্থিতি শান্ত হতে পারে। 

রাজনৈতিক সঙ্কট দূর করার পদক্ষেপ ইসি আইন অনুযায়ী নিতে পারেনা উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি প্রতিপালনে ইসি কঠোর থাকবে। প্রার্থীদের জন্য ইসির সর্বোচ্চ চেষ্টা থাকবে ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 

সব দল নির্বাচনে আসছে না, জাতির কাছে এটা এক ধরণের শূন্যতা ও হতাশা মন্তব্য করে তিনি বলেন, যিনি নিরপেক্ষতা হারাবেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইসি বদ্ধপরিকর ইসি। যেভাবেই হোক সুন্দর নির্বাচন করবে ইসি। 

সবাই নির্বাচনে আসবে, কমিশন এমন আশা করছে জানিয়ে তিনি বলেন, ভোটের সময় সরকারের কাজ আমাদের সহযোগিতা করা। আমরা আশা করি তারা সেই সহযোগিতা দেবেন।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছৈ ইসি। তফসিল অনুযায়ী আগামী বছরের সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর