আগুন সন্ত্রাসের হোতা যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে আগুন দেয়া, ভাঙচুর ও নাশকতার মূলহোতা মো. রাকিব শেখ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আট মামলার পলাতক আসামি রাকিব আদাবর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তার বাকি চারজন হলেন- মো. মাসুম, মো. রাসেল, মো. আলমগীর ও মো. জাহাঙ্গীর আলম।

র‌্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাতে কেরানীগঞ্জ এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাকিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বিএনপির ডাকা হরতাল অবরোধে গত কয়েক দিন ধরে রাকিব শেখের নেতৃত্ব ও পরিকল্পনায় মোহাম্মদপুর, আদাবর, ধানমণ্ডি ও নিউ মার্কেট এলাকায় বাসে আগুন দেয়া, সহিংসতা ও নাশকতা চালানো হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 

 

আরবি
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর