এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া শর্ট গান ও পিস্তল

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১০:৫৩ এএম

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের মোট ৯টি অস্ত্র ছিনতাই হয়েছিলো। এর মধ্যে পাঁচটি উদ্ধার করা গেলেও চারটি অস্ত্র ও গুলি তিন সপ্তাহেও উদ্ধার করা যায়নি। খোয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- দুটি শর্ট গান ও দুটি পিস্তল। 

এদিকে ২৮ অক্টোবর পুলিশের ওয়াকিটকির কিছু স্পর্শকাতর বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে দায়িত্বরত পুলিশ সদস্যদের অস্ত্রের নিরাপত্তা ও ওয়াকিটকি ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ডিএমপি। 

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ বলছে তাদের মনোবল ভাঙতেই হামলা করে অস্ত্র ছিনতাই করা হয়। 

একইদিনে পুলিশের ওয়াকিটকির স্পর্ষকাতর কথোপকথনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ অবস্থায় পুলিশ সদস্যদের অস্ত্র ও গুলির নিরাপত্তা এবং ওয়াকিটকিতে বার্তা আদান-প্রদানে সতর্ক থাকতে ডিএমপি নির্দেশনা দিয়েছে জানিয়ে বিপ্লব বলেন, ওয়াকিটকি ব্যবহারের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির উপস্থিতির ক্ষেত্রে সতর্ক থাকা ও ২০ সেকেন্ডে কথোপকথন শেষ করাসহ মোট ১১টি নির্দেশনা জারি করা হয়েছে। 

ওয়াকিটকিতে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের মতো অভ্যন্তরীণ বিষয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশে ব্যাপক কড়াকড়ি চলছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর