সোহেল-হেলাল-সপুসহ বিএনপির ১৪ নেতার দেড় বছরের কারাদণ্ড

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম

পুলিশের কাজে বাধা ও হামলার মামলায় বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনের দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ সোমবার এ রায় দেন। সাজা ঘোষণার সময় দণ্ড পাওয়া সবাই পলাতক ছিলেন। তাঁদের ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযুক্তদের দণ্ডবিধির দুই ধারায় সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪৩ ধারায় ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর অর্থ পরিশোধে ব্যর্থ হলে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অপরদিকে দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই অর্থ পরিশোধ না করলে অতিরিক্ত সাজা ভোগ করতে হবে আরও দুই মাসের।

মামলার অভিযোগ বলা হয়, ২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধের সময় নিউমার্কেট এলাকায় পুলিশের কাজে বাধা দেন আসামিরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা।

এ ঘটনায় নিউমার্কেট থানায় মামলার পর তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

আরবি 
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর