ঢামেকে বিদ্যুৎ বিভ্রাট

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৯টা থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না।

এসময় জেনারেটরের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতরস্থানে লাইন দেয়া হয়। পরে ৩৬ মিনিট বিদ্যুৎবিহীন অবস্থায় রেখে মেশিন মেরামত করা হয়। এতে ওই সময়ে দুর্ভোগ পোহাতে হয় রোগীদের।

উপ-বিভাগীয় প্রকৌশল কার্যালয়ের প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি মেশিন ত্রুটি দেখা দেয়। পরে আমরা দ্রুত জেনারেটরের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিদ্যুৎ সরবরাহ করি।

তিনি জানান, মাঝে প্রায় আধাঘণ্টা বিদ্যুৎ ছিলো না। ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট, আইসিইউ, এইচডিইউসহ বেশ কয়েকটি স্পর্শকাতর বিভাগ রয়েছে। যেখানে বিদ্যুৎ ছাড়া কোনোভাবেই রোগীদের সেবা দেওয়া সম্ভব নয়। এ ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়।

একাত্তর/আরএ
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর