শেরপুরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০২:১০ পিএম

শেরপুরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৭৫ জনে। 

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা হিসেবে বিধিনিষেধ চলমান রয়েছে। এ ছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা কোয়ারেন্টিন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।

আরও পড়ুন: সংকটে ধুঁকছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট মিলিয়ে মোট ২৩৭ নমুনা পরীক্ষা করা হয়। এতে সদরে ৭০ জন, শ্রীবরদীতে ৩ জন, নালিতাবাড়ীতে ১১ জন, নকলায় ৭ জন ও ঝিনাইগাতীতে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্তের হার ৪০ দশমিক ৫০ ভাগ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে।


একাত্তর/আরবিএস 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর