মা ও মেয়েকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২’র বিচারক জাহিদুল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গরমছড়ি গ্রামের শাকিল আহমেদ ও একই এলাকার সালাহউদ্দিন । রায় ঘোষণার সময় শাকিল আহমেদ হবিগঞ্জ কারাগারে এবং সালাউদ্দিন পলাতক ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল মনসুর জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকা গরমছড়ি গ্রামে মা ও মেয়েকে হাত-মুখ বেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। রাত আটটার দিকে পূর্ব পরিচিত শাকিল ও সালাহউদ্দিন ওই মা-মেয়ের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন এবং একপর্যায়ে তারা ঘরে ঢুকে মা ও মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনার পরদিন ভুক্তভোগী মেয়ে বাদি হয়ে রাতেই তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

 

একাত্তর/জো
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর