দুই বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত, বাদ পড়েছেন কিছু এমপি 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

বর্তমান কয়েকজন সংসদ সদস্যকে বাদ দিয়ে আসন্ন জাতীয় সংসদ সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

সোমবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সভা শুরু হয়।

ওবায়দুল কাদের বলেন, প্রথম দিনের সভায় রাজশাহী ও রংপুর বিভাগে ৭২ টি আসনে নৌকার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ বাদ পড়েছেন।’ কারা বাদ পড়েছেন, তা জানাননি ওবায়দুল কাদের।

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিবিদদের বাইরে কাউকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়নি।

তবে ’জনপ্রিয় প্রার্থীদের সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার সকাল দশটা থেকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আবার বসবে। শনিবার বৈঠকের পর দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

এরপর শনিবার নৌকার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান ওবায়দুল কাদের। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

আরবি 
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর