ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:২৬ এএম

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার দুপুরে ভূল্লী থেকে গড়েয়া রোডে তুরুকপথা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তিনি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুরের শুক্কুর আলীর ছেলে।

ভূল্লী থানার এসআই বিদ্যুৎ কুমার মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলের চালক স্কুলছাত্র ফারুক ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। তাদের স্থানীয় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাত্তর/আরএ
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর