ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১১:২৫ পিএম

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় আসরের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। এদিন হলুদ জার্সিধারীদের একই ডুবিয়ে দিয়েছেন ‘লিটল ডেভিল’ খ্যাত অধিনায়ক ক্লদিও এচেভেরি। তার হ্যাটট্রিকে বাড়ির পথ ধরেছে ব্রাজিল। তবে আর্জেন্টিনার এখনও এই প্রতিযোগিতার শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।

ঝড়-বৃষ্টি বাগড়ায় খেলা শুরু হয় আধা ঘণ্টা দেরিতে। এদিন বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমান থাকলেও উভয়েই গোল পোস্টে শট নেয় ১৬টি। 

প্রথমার্ধের ২৮তম মিনিটে সেলেসাওদের জালে বল পাঠান এচেভেরি। মিডফিল্ডার দ্বিতীয়ার্ধে আরও দুই বার লক্ষ্যভেদ করেন। পরে ম্যাচের ৫৮ ও ৭১তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে পাইয়ে দেন সেমিফাইনালের টিকেট।

আগামী ২৮ নভেম্বর সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। সুরাকার্তায় ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

একাত্তর/এসি
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর