কুমিল্লায় শ্রমিক-ছাত্র সংঘর্ষ, আহত ১৬

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কুমিল্লার শাসনগাছা পরিবহন শ্রমিকদের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার সন্ধ্যায় শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল, রসায়ন তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসান ও আরাফাত, বাংলা চতুর্থ বর্ষের হাবিব, অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান, ইসলামের ইতিহাসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, গণিত চতুর্থ বর্ষের শিক্ষার্থী রতন, রাষ্টবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামশেদ, ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরমান, অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিলয়, রাষ্টবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব ও রাষ্টবিজ্ঞানে মার্স্টাস শিক্ষার্থী সানি। 

আহত শিক্ষার্থী রতন বলেন, আমাদের তারা টার্গেট করে হামলা করেছে। আমার কাছে বাইক বিক্রির ১ লাখ ৬০ হাজার টাকা ছিল। হামলাকারীরা টাকা নিয়ে গেছে। আমাদের সহপাঠীদের পাঁচটির বেশি মোবাইল তারা নিয়ে গেছে। তারা আমাদের ওপর অতর্কিত হামলা করায় আমরা রাস্তায় পড়ে থাকি। পরে স্থানীয়রা আমাদের অটোরিকশায় উঠিয়ে দেয়। 

কুমিল্লা জেলা সিভিল সার্জল ডা. নাছিমা আকতার বলেন, ভিক্টোরিয়া কলেজের ১১ শিক্ষার্থী কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন। 

একতা সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, ছাত্ররা প্রথম হামলা করেছে। কলেজ শিক্ষার্থীদের হামলায় আমার বাস চালকের অবস্থা খারাপ। একজনকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী বলেন, আমাদের ১৫ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজনের মাথায় ১২টি সেলাই লেগেছে। কারো হাত কারো পা ভেঙেছে। আমাদের ছেলেরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছে। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, শাসনগাছায় একটি ঘটনা ঘটেছে শুনেছি। এঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

একাত্তর/এআর
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর