মাঝরাত পর্যন্ত চলবে মেট্রোরেল, কবে থেকে..

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম

প্রায় সব স্টেশন প্রস্তুত হয়ে যাওয়ায় শুরু হতে যাচ্ছে পুরোদমে মেট্রোরেল চলাচল। আর মাঝরাত পর্যন্ত মেট্রো চালানোরও চিন্তাভাবনা করা হচ্ছে।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন চালু হচ্ছে আগামী ১৩ ডিসেম্বর।

এই দুটি স্টেশন চালু হওয়ার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের মধ্যে ১৪টিই চালু হবে। বাকী থাকবে শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এম এ এন সিদ্দিক বলেন, আগামী মাস অর্থাৎ জানুয়ারির মধ্যে সব স্টেশন চালু হয়েছে।

তবে এখন যে নিয়মে মেট্রোরেল চলছে, তখন সেই নিয়মেই চলবে বলে জানান তিনি।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয়। গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল শুরু হলেও এই রুটের সবগুলো স্টেশন প্রস্তুত না হওয়ায় দিনের একটা সময় চলাচল করে।

এখন উত্তরা-মতিঝিল রাত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং উত্তরা-আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করে।

ডিটিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, জানুয়ারির মধ্যে সবগুলো স্টেশন চালু হবে। আর আগামী তিন মাসের মধ্যে মেট্রোরেলের সব স্টেশনে রাত আটটা পর্যন্ত চলাচল করবে।

পরে পর্যায়ক্রমে মেট্রো চলাচলের সময় বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, প্রথমে আগারগাঁওয়ের সঙ্গে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে। এর পরের তিন মাস পর্যায়ক্রমে আবার সময় বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে মেট্রো।  

আগামী ছয় মাসের মধ্যে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানান এম এ এন সিদ্দিক। 

আরবি 
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর