২৮ অক্টোবর থেকে দেশে ২৬৭ আগুন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম

২৮ অক্টোবর বিএনপির ঢাকা সমাবেশের পর থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৬৩টি যানবাহনে আগুন দেওয়া সহ মোট ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব যানবাহনের মধ্যে ১৬২টিই বাস। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসাবে এই পরিসংখ্যান উঠে এসেছে। 

শুক্রবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়া যানবাহনের মধ্যে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৬টি অন্যান্য যানবাহন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন লাগানোর খবর পায় ফায়ার সার্ভিস। 

খবর পেয়ে সেই আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ও ১০ জন কর্মী।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অনেকে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা হয়।

সেদিনের হামলায় আক্রান্ত হন সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। ভাঙচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। 

২৮ অক্টোবরের সহিংসতার পর থেকে প্রায় ধারাবাহিকভাবে হরতাল–অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। নিয়মিত কর্মসূচি ঘোষণা এলেও দলটির কেন্দ্রীয় নেতাদের প্রকাশ্যে তেমন একটা দেখা যায়নি। হরতাল অবরোধের কর্মসূচির ঘোষণাও এসেছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে।

বিএনপির হরতাল–অবরোধ কর্মসূচিগুলোও ছিল সহিংস। গত ২৮ অক্টবরের পর রাজধানীসহ সারা দেশে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

এআর
সহিংস প্রাণহানিকর আন্দোলনের মধ্যেই এবার সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। 
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৃহস্পতিবারও অবরোধ কর্মসূচি পালন করবে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
সব গ্রেডে ‘অযৌক্তিক কোটা বাতিল’ করে ন্যূনতম কোটা রাখা দাবিতে বুধবার সারাদেশে ‘বাংলা ব্লকেড’ চলবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। এদিন সড়কের পাশাপাশি রেলপথেও থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালনের পাশাপাশি বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর