নওগাঁয় সড়কে ঝরলো বাইক চালক ও বৃদ্ধের প্রাণ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পিএম

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের রসুলপুর গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম তারিক উদ্দিন মণ্ডল (১৮)। তিনি নওগাঁ সদর থানার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, তারিক মহাদেবপুর উপজেলার নওহাটা (মোড়) বাজারে সেলাইয়ের কাজ করতো। কাজ শেষে বাড়ি ফেরার সময় ওই সড়কে পাশে থাকা তাল গাছের সঙ্গে মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুমড়েমুচরে গিয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ নিয়ে গেছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে জেলার রাণীনগর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে রাণীনগর-আবাদপুকুর সড়কের খাগড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম আমজাদ হোসেন। তিনি রাণীনগরে উপজেলার ছয়বাড়ীয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে আমজাদ হোসেন রাণীনগর উপজেলার সিম্বা বাজার থেকে ওই সড়কের পাশ দিয়ে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। পথে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, নিহতে পরিবার থেকে এখনও কেউ অভিযোগ করেনি। পেলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর