নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে কারের ধাক্কা, দু’জন নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক বিভাজকে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। রোববার ভোর চারটার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৪৫), লক্ষ্মীপুর সদর উপজেলার রূপাইচড়া এলাকার কল্যাণপুর গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহিম (৩৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী একটি প্রাইভেটকার পল্লীবিদ্যুৎ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জোরে ধাক্কা দেয়। এসময় গাড়িতে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর