কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ পিএম

কুমিল্লায় গাছে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে দুই জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর দীঘির পাড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। বাসটি মিয়ামী পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১১-৮৮২৬)।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই জনকে ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে।

তিনি জানান, বাস উদ্ধার করতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছি‌ল। পরে হাইও‌য়ে পু‌লি‌শের তাৎপরতায় যানচলাচল স্বাভা‌বিক হয়েছে।

একাত্তর/এসি
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর