আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের বৈঠক রাতে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের নেতারা রোববার রাতে বৈঠকে বসবেন। রাত আটটায় সংসদ ভবনের এমপি হোস্টেলের এক নম্বর ব্লকের ১২ নম্বর কক্ষে এই বৈঠক শুরু হবে।

বিকেলে একাত্তর টেলিভিশনকে এ খবর জানিয়েছেন ১৪ দলের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

এদিকে জোটের শরিক নেতারা একাত্তরকে বলেন, বৈঠকে আসন ভাগাভাগির পাশাপাশি তারা শরিকদের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিয়ে তাদের দাবি তুলে ধরবেন। 

একাদশ জাতীয় সংসদে বর্তমানে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের আট জন সংসদ সদস্য রয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ছয় আসনে ছাড়ের কথা বলা হচ্ছে। যদিও শরিকরা আরও বেশি আসন দাবি করছেন।

এর আগে চার ডিসেম্বর গণভবনে সন্ধ্যা ছয়টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

সেখানে জোটগত নির্বাচনের সিদ্ধান্ত হলেও শরিকদের সঙ্গে আসন বণ্টন বা সমঝোতা হয়নি। বিষয়টি দেখতে জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়।

পাঁচ ডিসেম্বর রাতে আমুর বাসায় বৈঠক করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে দল দুটির সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা। 

বৈঠকে আসন ছাড়ের পক্ষে নানা যুক্তি তুলে ধরে জোটের সমন্বয়ককে বোঝানোর চেষ্টা করেন তারা। 

একাত্তর/এসি
১৪ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। 
যারা রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৪ দলের শরিকদের আরও সংগঠিত হবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জোটের শরিক দলগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর