দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন বেশিরভাগ আবেদনকারী

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছিলো তাদের করা আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সোমবার দুপুর পর্যন্ত ১০০ জনের আপিল শুনানি হয়েছে।

এদের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। আর ৪১ জনের আবেদন খারিজ করে দেয়া হয়েছে। আবেদন স্থগিত করা আটটি।  

নির্বাচন ভবনে গত দুই দিনে ১৯৪ জনের আপিল শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৭ জন। 

রোববার প্রথম দিন ৯৪ জনের আপিল শুনানি হয়। এদের মধ্যে প্রার্থিতা ফিরে পান ৫৬ জন। এছাড়া ৩২ জনের প্রার্থিতা নাকচ এবং ছয়টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়।    

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি। আসন্ন ভোটে অংশ নিতে চাওয়ারা গত ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেন। এরপর ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলে যাচাই-বাছাই।

৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়ে দুই হাজার ৭১৬টি। তবে বাছাইয়ের সময় বাতিল হয়ে যায় ৭৩১ জনের মনোনয়নপত্র। বেশিরভাগ আবেদন বাতিল হয়েছে- ঋণ খেলাপি ও তথ্য গোপন করা এবং স্বতন্ত্র প্রার্থীরা এক শতাংশ সমর্থক দেখা না পারার কারণে।  

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে ৫৬১ জন আবার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।

এদের মধ্যে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং শেষ দিন ১৩০ জন আবেদন করেন। আপিল নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। 

আরবি 
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর