পেঁয়াজের দাম নিয়ে মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে নির্দেশ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম

পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিসভার বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে কোনো নির্দেশনা ছিল কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে কেবিনেটে না, আলাদাভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন মাঠপর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে, আজকে তার কিছুটা ইম্প্যাক্টও পাওয়া যাচ্ছে। গতকাল পেঁয়াজের দাম বৃদ্ধির যে প্রবণতা ছিল, আজ সেই প্রবণতা নেই।’

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো। যারা এসব কাজের সঙ্গে জড়িত এবং যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা। নির্দেশনা পাওয়ার পরে মাঠপর্যায়ে টিম কাজ করছে।

শুক্রবার হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। এই খবরে ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম। ৪৮ ঘণ্টার ব্যবধানে পাইকারিতেই পেঁয়াজের দাম বেড়ে যায় কেজিতে ১৪০ টাকার বেশি।

খুচরায় রোববার বেশিরভাগ দোকানে আড়াইশ’ টাকা কেজিতে বিক্রি হয় পেঁয়াজ। কোথাও কোথাও ২৮০ টাকায় উঠে যায়।

আর এই দাম ধরতে আগাম মুড়িকাটা পেঁয়াজ বাজারে তোলার ধুম পড়েছে। পোক্ত না হলেও অনেক কৃষক হালি পেঁয়াজও বাজারে তুলেছেন। দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা রাজবাড়ীর বিভিন্ন বাজারে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আর এ কারণেই দামও কমে এসেছে।

রাজবাড়ীর বড় বাজারে সোমবার সকাল থেকে নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা। আর পুরানো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে।

মানিকগঞ্জে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০টাকায়। আর দেশীয় পুরানো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।

আর কয়েকদিনের মধ্যেই মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম শুরু হলে বাজারে দাম আরো কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রাকিবুল ইসলাম বলেন, পেঁয়াজ বিক্রেতা ও মজুদকারীরা উদ্দেশ্যমূলক ভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরই মধ্যে রাজবাড়ীতে পেঁয়াজের দাম বাড়ানোর দায়ে বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে বলে জানান ভোক্তার ওই কর্মকর্তা। 

এআর/কেএসএইচ
দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ির কাছে মোট ৬০০ একর জমিতে করমুক্ত দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্যের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেইসঙ্গে চারদিন বন্ধ থাকার পর কম শুল্কের পেঁয়াজ আমদানি হয়েছে এদিন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর