কম শুল্কে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পিএম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেইসঙ্গে চারদিন বন্ধ থাকার পর কম শুল্কের পেঁয়াজ আমদানি হয়েছে এদিন।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় ভারতীয় কাস্টমসে পেঁয়াজ রপ্তানিতে শুল্কহার ৪০ থেকে কমিয়ে ২০ করার বিষয়টি আপডেট করা হয়। এর পর থেকে ভারতীয় কাস্টমসে পেঁয়াজ রফতানির টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। পরে টেন্ডার প্রক্রিয়া ও শুল্ক প্রদান শেষে বিকাল সাড়ে ৫টা থেকে বন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আসে। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশিদ গণমাধ্যমে বলেন, গত শুক্রবার পেঁয়াজ রপ্তানিতে শুল্ক ৪০ থেকে কমিয়ে ২০ ভাগ করে ভারত। একইসঙ্গে পেঁয়াজের রফতানি মূল্য ৫৫০ ডলার থেকে কমিয়ে ৪০৫ ডলার করে। এরপরে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আগের বাড়তি মূল্যে করা এলসিগুলো সংশোধন করাসহ সব প্রস্তুতি নিই। কিন্তু শুল্ক কমানোর বিষয়টি ভারতীয় কাস্টমসের সার্ভারে আপডেট করা হয়নি। যার কারণে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু করতে পারিনি। 

তবে মঙ্গলবার বিকেলে ভারতীয় কাস্টমসে শুল্কহার কমার বিষয়টি আপডেট করা হয় জানিয়ে তিনি আরও বলেন, যার কারণে বিকেল থেকে বন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে শুল্ক কমালেও ভারতে দাম বাড়ানোয় দেশের বাজারে দামের ওপর তেমন প্রভাব পড়বে না। তবে দুই চারদিন গেলে ভারতে দাম কমে আসবে- সেক্ষেত্রে আমদানি বাড়ার সঙ্গে দামও কমবে। বর্তমানে আমদানি করা পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকার মধ্যে থাকবে।

এর আগে পেঁয়াজের ন্যূনতম কোনো রফতানি মূল্য না থাকলেও পেঁয়াজ রফতানি নিরুৎসাহিত করতে গত বছরের ২৮ অক্টোবর এর মূল্য বাড়িয়ে ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে ভারত। সেই মূল্যেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছিলেন আমদানিকারকরা। পরে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহতের অজুহাত দেখিয়ে ৭ ডিসেম্বর ভারতের বৈদেশিক বাণিজ্য শাখার পরিচালক জেনারেল সন্তোষ কুমারের সই করা এক চিঠির মাধ্যমে ৩১ মার্চ পর্যন্ত চার মাসের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে। এরপর থেকেই হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো।

গত ২৩ মার্চ সেই মেয়াদের সময়সীমা বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। পরে ৪ মে এক বার্তার মাধ্যমে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত সরকার। কিন্তু রপ্তানিতে ৪০ ভাগ শুল্ক আরোপ করে রেখেছিলো দেশটির সরকার।

এআরএস
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্ধের পর আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর