ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় কুয়াশার কুয়াশা কেটে এই রুটে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত ১২টার দিকে নৌপথে মার্কিন বাতি অস্পৃষ্ট হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে তিনটি ফেরি। প্রচণ্ড শীত আর কুয়াশায় দুর্ভোগে পরেন শত শত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশায় নৌযানের দুর্ঘটনা এড়াতে সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল সাড়ে ছয়টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সেই সাথে আটকে পড়া যাত্রী ও যানবাহনগুলো পার করে দেয়া হচ্ছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮ টি ফেরি সচল রয়েছে।
তিনদিন শৈত্য প্রবাহের আভাস