এবার জেট ফুয়েলবাহী ট্যাংকারে হুতিদের মিসাইল হামলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

ইসরাইলের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ যুদ্ধে পাশে দাঁড়ানো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। নরওয়েজীয়ান তেলবাহী ট্যাংকারে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালানোর উত্তেজনা শেষ না হতেই আরও একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে।

আল জাজিরা ও টাইমস অব ইসরাইল এক আমেরিকান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বাব আল-মানদেব প্রণালীর কাছে ভারতে তৈরি জেট ফুয়েলবাহী একটি ট্যাংকার লক্ষ্য করে দুইটি মিসাইল ছোড়া হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি ওই মার্কিন কর্মকর্তা।

তিনি জানান, এই ঘটনার সময় আমেরিকার এক যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ধেয়ে আসা হুতিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গোয়েন্দা সতর্কতার জন্য নাম প্রকাশ না করা এই মার্কিন কর্মকর্তা জানান, দুটো হামলার ঘটনায় হতাহতের কোন খবর নেই। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

জেট ফুয়েল বোঝাই ট্যাংকার আরডমোর এনকাউন্টারে হামলার মাধ্যমে হুতি প্রমাণ করলো, তাদের হুঁশিয়ারি শুধু মুখের কথাই নয়, কাজে লাগাতেই প্রস্তুত। হামাস-ইসরাইল যুদ্ধ চলতে থাকলে, সুয়েজ খালের মধ্য দিয়ে আসা পণ্য ও জ্বালানি ঝোঝাই বাণিজ্যিক জাহাজের চলাচলে বাধা দেয়ার কথা বলে আসছে হুতি।

মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকারটি লোহিত সাগরের সুয়েজ খালের দিকে যাচ্ছিলো। উপগ্রহের ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে, জাহাজটি ভারতের ম্যাঙ্গালুরু থেকে আসছিলো এবং জাহাজটিতে সশস্ত্র নিরাপত্তা কর্মী ছিলো। আরডমোর শিপিং কর্পোরেশন তাদের জাহাজে হামলার খবর স্বীকার করেছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, জাহাজে হামলায় তাদের কোন ক্রু আহত হয়নি, সবাই নিরাপদে আছে। সেই সঙ্গে জাহাজটিতে থাকা জেট ফুয়েলের কোন ক্ষতি ছাড়াই সেটি সচল আছে। আরডমোর জাহাজ ঘটনার সময় সামরিক সহায়তা চেয়েছে এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

হামলার বিষয়ে হুতিরা তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি। মধ্যপ্রাচ্যে নাবিকের নিরাপত্তা নিয়ে কাজ করা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, এর আগেও আরডমোর এনকাউন্টারের একই এলাকায় একটি ঘটনা জানিয়েছিলো। ওমানের উপকূলেও একই রকম হামলার মুখোমুখি হয় তারা।

এর আগে, সোমবার রাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা এক ক্রুজ ক্ষেপণাস্ত্র বাব আল-মানদেব প্রণালীর কাছে লোহিত সাগরে একটি নরওয়েজীয়ান পতাকাবাহী ট্যাংকারে আঘাত করে। তারা লোহিত সাগরে জাহাজের উপর সিরিজ হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ইসরাইলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুঁড়ছে।

উল্লেখ্য, ইসরাইলগামী সব ধরনের জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে হুতি। এর আগে লোহিত সাগরে ইসরাইলের মালিকাধীন একটি পণ্যবাহী জাহাজকে অনেকটা সিনেমা স্টাইলে আক্রমণে চালিয়ে দখলে নিয়ে গোটা বিশ্বকে চমকে দেয় হুতি বিদ্রোহীরা।

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর