ইউক্রেনের সাড়ে পাঁচ হাজার কোটি ডলারের সহায়তা আটকে দিলো হাঙ্গেরি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম

ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেয়া ৫৫ বিলিয়ন বা সাড়ে পাঁচ হাজার কোটি ডলারের সহায়তা আটকে দিয়েছে হাঙ্গেরি। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের ইইউ সদস্যপদ পাওয়ার বিষয়ে ইইউ নেতাদের আলোচনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যে সহায়তা বন্ধের এ ঘোষণা আসে। 

ব্রাসেলসে ওই আলোচনা শেষে বৃহস্পতিবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, নাইটশিফ্টের সারসংক্ষেপ হলো, ইউক্রেনের জন্য অতিরিক্ত অর্থে ভেটো দিয়েছে হাঙ্গেরি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। 

ইইউ নেতারা বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুর দিকে ইউক্রেনকে সহায়তা করার বিষয়ে আবারও আলোচনা শুরু হবে।

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশ হাঙ্গেরি ইউক্রেনকে সহায়তা দেয়ার বিষয়ে এ ভেটো দিয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে ইউক্রেনের ইইউ সদস্যতারও বিরোধিতা করে আসছে। 

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওকে অরবান জানান, ইউক্রেনকে দেয়া সহায়তা আটকাতে তিনি অন্য ইইউ সদস্যদের সাথে আট আলোচনা করেছেন, কিন্তু তাদের বোঝাতে পারেননি। 

তিনি বলেন, বুদাপেস্টের পার্লামেন্ট যদি এটি চায় তবে এই সহায়তা বন্ধ করতে পারে। 

অরবানের বিরোধিতার বিষয়ে মন্তব্য করে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, আমাদের কাছে এখনও কিছু সময় আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন অর্থশূন্য হয়ে পড়বে না।

তিনি আরও বলেন, হাঙ্গেরি ব্যতীত আমরা ইইউ এর বাকি ২৬টি দেশ একমত হয়েছি যে, আমরা আগামী বছরের শুরুর দিকে একটি চুক্তিতে পৌঁছাতে পারবো।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ছয় হাজার ১০০ কোটি ডলারের প্রতিরক্ষা সহায়তা পেতে মরিয়া ইউক্রেন। কিন্তু ডেমোক্র্যাট এবং রিপাবলিকান আইনপ্রণেতাদের মতবিরোধের কারণে সেটিও বিলম্বিত হচ্ছে।  

আরবিএস  
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর