নিউইয়র্ক টাইমসের দাবি

অত্যাধুনিক পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে চীন!

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

রাশিয়ার পর এবার চীনও অতি শক্তিশালী পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর ব্যবস্থা পাকা করে ফেলেছে বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। চীনের সবচেয়ে পরমাণবিক অস্ত্র পরীক্ষাগারটি নাকি সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস। উপগ্রহের চিত্রকে সাক্ষী রেখেই পত্রিকাপির দাবি, চীনের জিনজিয়াং প্রদেশে লপ নুর পরমাণু কেন্দ্রটিতে নড়াচড়ে আগের চেয়ে বেড়েছে। 

যদি খবর সত্যি হয়, তাহলে আমেরিকা ও তাদের পশ্চিমা মিত্রদের হাঁটুতে কাঁপন ধারানোর মতোই তথ্য দেয়া হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে পারমাণু অস্ত্র তৈরিতে ঈর্ষনীয় দক্ষতা অর্জন করেছে চীন। দেশটির ভান্ডারে এমন সব দূরপাল্লার মিসাইল রয়েছে, যার প্রতিটিই পাড়ি দিতে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ। শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগতির এসব ব্যালাস্টিকু মিসাইল পরমাণু বোমা বহনেও সক্ষম। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষক করে দেখা যাচ্ছে, চীনের উত্তর-পশ্চিমে স্বায়ত্তশাসিত পরমাণু অস্ত্র পরীক্ষাগারটি সক্রিয় হয়ে উঠেছে। সেখানেই হবে পরমাণু অস্ত্র পরীক্ষা। তা থেকেই মনে করা হচ্ছে, চীন পুরোদমে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। রাসায়নিক বিস্ফোরকের মাধ্যমে পরমাণু বিস্ফোরণের চেষ্টা করছে। সে জন্য কেন্দ্রটিকে মানুষ ও যানের চলাচলও বেড়ে গেছে। 

উপগ্রহ চিত্রে দেখা গেছে, চীন কিছু আধুনিক মানের ব্যালিস্টিক ও জাহাজ থেকে ছোড়ার পরমাণু অস্ত্র তৈরি করছে। এবার সেগুলো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। লপ নুরের পরমাণু অস্ত্র পরীক্ষাগারের উপগ্রহ চিত্র নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করে আসছেন রেনি বাবিয়ার্জ। তিনি, আগে পেন্টাগনের হয়ে কাজ করেছেন। সেই রেনিই এবার লপ নুরের সক্রিয় হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তার দাবি, গত কয়েক বছর ধরে লপ নুরের অনেক উন্নতি ঘটেছে। আগে সেখানে ছিল অল্প কয়েকটি বাড়ি। ২০১৭ সালের মধ্যে তা ছিমছাম, অত্যাধুনিক আবাসনে পরিণত হয়। নতুন ওই এলাকায় একটি বাঙ্কারও রয়েছে। লপ নুরের পরমাণু কেন্দ্রের আশপাশে নতুন বিমানঘাঁটি তৈরি হয়েছে। পাশাপাশি, প্রায় ৯০ ফুট গভীর কূপ খনন করার চেষ্টা চলছে। উপগ্রহ চিত্রে ড্রিল পাইপের অবস্থানও লক্ষ্য করা গিয়েছে।

পরমাণু অস্ত্র পরীক্ষার কথা বরাবরই অস্বীকার করে এসেছে চীন। দেশটির সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা উড়িয়ে দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন- এই তিন দেশে সাম্প্রতিক বছরগুলোতে তিনটি পরমাণু পরীক্ষা কেন্দ্রে এমন উন্নয়ন কর্মকাণ্ড দেখা গেছে, যা কয়েক বছর আগেও দেখা যেত না। 

চীনের পরমাণু পরীক্ষা কেন্দ্রটির অবস্থান জিনজিয়াং প্রদেশে, রাশিয়ারটি আর্কটিক সাগরের দ্বীপপুঞ্জে এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রটি নেভাডা মরুভূমিতে। এই তিন কেন্দ্রের গত তিন থেকে পাঁচ বছরের ছবি বিশ্লেষণ করা হয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, পরমাণু পরীক্ষা কেন্দ্রগুলোতে ভূগর্ভস্থ পরীক্ষার জন্য ব্যবহৃত সুড়ঙ্গ নির্মাণ, নতুন সড়ক ও মজুদখানার উন্নয়ন করা হচ্ছে। যানবাহন চলাচল এবং যাতায়াতের হারও বেড়েছে।

একাত্তর/এসি
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর