বরগুনা-১ আসনে তিন স্বতন্ত্রই আওয়ামী লীগের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আওয়ামী লীগেরই তিন নেতা। অন্য দলের তেমন কোনো জনপ্রিয়তা না থাকায় হেভিওয়েট চার নেতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে বলে মনে করছেন নেতারা। আর ভোটাররা বলছেন, এবার আর কোনো মৌখিক আশ্বাসে ভোট দেবেন না তারা। যিনি প্রতিশ্রুতি পূরণের সত্যিকার আশ্বাস দেবে, তার প্রতিই রায় দেবেন তারা।

বরগুনা জেলা সদর, আমতলী আর তালতলী উপজেলা নিয়ে সংসদের আসন বরগুনা-১। এখানে আওয়ামী লীগে সব সময়ই লেগে থাকে দলীয় কোন্দল, এ কারণে নির্বাচন এলেই দলের মনোনয়ন চান একাধিক নেতা।

এবারও বর্তমান এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ওপরই ভরসা রেখেছে আওয়ামী লীগ। 

তবে তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একই দলের আরও তিন নেতা গোলাম সরোয়ার টুকু, খলিলুর রহমান ও গোলাম সরোয়ার ফোরকান।  

এই তিন প্রাথীর কারণে বেকায়দায় পরেছেন নৌকার প্রার্থী। প্রার্থীরা বিভিন্ন পথসভা ও গণসংযোগ করছেন। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের অব্যাহত হুমকিতে ভীত সন্ত্রস্ত সাধারণ ভোটাররা।

তবে সংসদ সদস্য হয়েও নির্বাচনী এলাকায় উন্নয়ন না করার প্রতিপক্ষের অভিযোগ মানতে রাজি নন নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। তার দাবি, সাধ্যমত সব উন্নয়ন করেছেন তিনি। উন্নয়ন প্রসঙ্গ ছাড়াও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন অপর দুই স্বতন্ত্র প্রার্থী। 

গোলাম সরোয়ার টুকু বলেন, বরগুনার মানুষ পরিবর্তন চায়। বরগুনা জেলাকে স্মার্ট বরগুনা গড়তে ভোট যুদ্ধে সামিল হয়েছি। 

গোলাম ছরোয়ার ফোরকান বলেন, গত ১৫ বছর সারাদেশের উন্নয়ন হলেও বরগুনা-১ আসনের তেমন উন্নয়ন হয়নি। অনুন্নত বরগুনাকে উন্নয়ন করতেই ভোট যুদ্ধে অবর্তীর্ণ হয়েছি।

ভোটাররা বলছেন, এবার তারা ভোট দেবেন চাওয়া-পাওয়ার হিসেব মিলিয়ে। এই চার হেভিওয়েট প্রার্থী ছাড়াও বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ছয়জন প্রার্থী। তবে ভোটের লড়াইয়ে তাদের খুব একটা প্রভাব নেই। 

 

একাত্তর/এসি
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর