ইউক্রেনের হামলায় ক্রিমিয়াতে যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্থ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি। মঙ্গলবার ভোরে ক্রিমিয়া উপদ্বীপের ফিওডোসিয়ায় বন্দরে থাকা যুদ্ধজাহাজটিকে এ হামলা চালানো হয়।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় তাদের যুদ্ধজাহাজটির কিছু অংশ ক্ষতির শিকার হয়েছে। তবে, ইউক্রেনের দাবি করেছে তাদের বিমান হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধবিমান থেকে ছোড়া মিসাইলের আঘাতে যুদ্ধজাহাজ নভোচেরকাস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় একজন নিহত হয়েছেন। ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান বলেছিলেন, তাদের যুদ্ধবিমান থেকে হামলায় রুশ যুদ্ধজাহাজটি ধ্বংস হয়ে গেছে। হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে গেলে পুরোপুরি বিধ্বস্ত হয়।

ক্রিমিয়ার রাশিয়া নিযুক্ত কর্মকর্তা সের্গেই আকসিওনভ জানান, হামলার কারণে সেখানকার কিছু বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর বন্দরের পরিবহন কার্যক্রমের স্বাভাবিক রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, বন্দর এলাকায় বড়সড় বিস্ফোরণ হয়েছে। ক্রিমিয়া আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃত হলেও, ২০১৪ সালে দখলে নেয় রাশিয়া।

 

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর