নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের ১৮০ পর্যবেক্ষকের আবেদন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৫টি দেশ থেকে ১৮০ জন পর্যবেক্ষক নির্বাচন কমিশনে আবেদন করেছে। এছাড়া বিভিন্ন দেশ থেকে আরও ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

তিনি বলেন, মোট ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এছাড়া বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন।

বিদেশি পর্যবেক্ষকদের জন্য ব্যয় বরাদ্দ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ভারতীয় সাংবাদিকরা নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেছেন। তারা এখনও অনুমতি পাননি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মুখপাত্র সেহেলী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন সংস্থার সাংবাদিকরা নির্বাচন কমিশনে আবেদন করেছেন। নির্বাচন কমিশন বিদেশি সাংবাদিকদের আবেদন নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করছে। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে যাদের আবেদন গৃহীত হবে তাদের অনুমতি প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যেই কিছু সংখ্যক সাংবাদিককে তাদের সংশ্লিষ্ট মিশনে ভিসার আবেদন পাঠাতে বাংলাদেশ নির্বাচন কমিশন ই-মেইলের মাধ্যমে অনুরোধ করেছে।

কেএসএইচ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ডকে ‘সম্পূর্ণ অসত্য ও গুজব’ বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠি প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর