ভোটের মাঠে থাকছেন ২০ হাজার ৭৭৩ দেশি পর্যবেক্ষক 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, কেন্দ্রীয়ভাবে ভোট পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন। আর স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন।

এসব পর্যবেক্ষক সংস্থার কতজন কোন জেলায় কোন আসনে ও কোন উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান শরিফুল।

দেশি পর্যবেক্ষক ছাড়াও এবারের ভোটে আড়াইশো জনের মতো বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক ভোট পর্যবেক্ষণ করবেন বলে এর আগে জানান ইসির এক কর্মকর্তা। 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। দেশের ৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯৬ প্রার্থী।

ভোট পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে নির্বাচন কমিশন সচিবালয় থেকে। আর স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেবে রিটার্নিং অফিসারের কার্যালয়। 

আরবি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর