আরসার শীর্ষ নেতাসহ গ্রেপ্তার তিন, বিস্ফোরক উদ্ধার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম

কক্সবাজার থেকে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার লজিস্টিক শাখার প্রধানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক সদৃশ বস্তু, সামরিক বাহিনীর মতো পোশাক এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে জেলা শরের কলাতলী আদর্শ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আরসা’র লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমত উল্লাহসহ তিন জন।

র‍্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মলেনে জানান, রোববার সকালে গোপন সংবাদ পেয়ে কক্সবাজার শহরের আদর্শগ্রামে অভিযানে নামে র‍্যাবের চৌকষ দল। এসময় একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, মূলত রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য আরসা তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে। কৌশল হিসেবে তারা সেনাবাহিনীর পোষাক তৈরি করছে। এমনকি বোমা ও ককটেল তৈরির কাজও তারা করছে। গেলো নভেম্বর মাসে পরিচয় গোপন করে তারা কক্সবাজার শহরের আদর্শ গ্রামে ভাড়া বাসায় অবস্থান নিয়েছিল।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর