জনগণের চাওয়া ও পরিবেশ সুন্দর রাখতে সেনাবাহিনী: ইসি রাশেদা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:১১ পিএম

জনগণের চাওয়া এবং পরিবেশ সুন্দর রাখতে ভোটের মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিন থেকেই নির্বাচন ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী।

রাশেদা সুলতানা বলেন, জনগণেরও চাওয়া সেনাবাহিনী নামুক। পরিবেশ সুন্দর রাখতে সেনাবাহিনী নামিয়েছি।

ভোটের পরিবেশ সুন্দর এবং ভোট সুষ্ঠু হবে বলেও এ সময় নিজের আশার কথা শোনান এই নির্বাচন কমিশনার। একইসঙ্গে অনিয়ম ও সহিংসতার বিষয়েও সতর্ক করে দেন তিনি।

রাশেদা বলেন, নির্বাচন চলাকালে যেকোনো অনিয়ম দেখলেই অ্যাকশনে যাওয়া হবে। প্রয়োজনে ভোট বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় না গেলে, দীর্ঘদিন স্থায়ী হয় না। আমরা এমন কোনো নির্বাচন করতে চাই না, যেটা দেশকে সংকটের মুখে ফেলে।

আর নির্বাচনের মাঠে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় ভালো হয়েছে বলে মনে করেন রাশেদা সুলতানা। তিনি বলেন, ভোটার আনতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি আমরা।

তবে দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে কিনা, তা বলার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন ইসি রাশেদা। 

আরবি
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 
সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমসমূহ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর