আড়াইহাজারের পর বন্দর থেকেও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২১, ১২:৩৫ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘিরে রাখা আরেক বাড়ি থেকে আবারও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

সিটিটিসি ইউনিটের প্রধান আসাদুজ্জামান জানান, রোববার রাত পৌনে ৩টার দিকে উপজেলার কাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

রাত সাড়ে ৩টার দিকে অভিযান শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাজিপাড়ার বাড়িটিতে আমরা কমপ্লিট কিছু পাইনি। বোমা তৈরির সরঞ্জাম ও চারটি রিমোট কন্ট্রোল সরঞ্জামাদি জব্দ করেছি।

তিনি বলেন, ওই বাড়িতে মো. নাঈম নামে এলাকার মসজিদের একজন ইমাম বাস করতেন।  সাংগঠনিকভাবে নাঈম মেজর ওসামা নামে পরিচিত। নাঈম নব্য জেএমবির সদস্য এবং বোমা তৈরিতে সিদ্ধহস্ত। তাছাড়া বোমা তৈরির প্রশিক্ষক বলে আমাদের কাছে স্বীকার করেছেন নাঈম।

সিটিটিসি প্রধান বলেন, তাদের একটি দল তিন দিন আগে বারেক নামে একজনসহ তিনজনকে মিরপুর থেকে গ্রেপ্তার করে। পরে বারেকের তথ্যমতে রোবববার সন্ধ্যার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শক্তিশালী বোমার নিরাপদ বিস্ফোরণ, সরঞ্জাম উদ্ধার

তার দেওয়া তথ্য অনুযায়ী কাজিপাড়ার ওই বাড়িতে অভিযান চালানো হয়। নাঈম ওই বাড়িতে সপরিবার বসবাস করতেন। সম্প্রতি পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দেন। পরে সরঞ্জাম সংগ্রহ করে একাই বোমা তৈরি করছিলেন নাঈম।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে জেলার আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে তিনটি শক্তিশালী আইইডি বোমা উদ্ধারের পর বিস্ফোরণ ঘটায় এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে কাউন্টার টেররিজম ইউনিট। 


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর