নাশকতার ফল ভালো হবে না: আইজিপি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ নাশকতা করতে চাইলে তার ফল ভালো হবে না বলে সাবধান করে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্রিফিংয়ের সাংবাদিকদের একথা বলেন তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, দেশবাসীকে আশ্বাস দিতে চাই, বিরোধীদের পরিকল্পনা পেয়ে গেছি। কোনো সমস্যা হবে না।

‘নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে,’ বলেন তিনি।

মামুন বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী, হরতালের কোনো প্রভাব পড়বে না। উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেয়ার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ।

এ সময় নিজেদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে জনগণকে আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে আজ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। সাইবার ওয়ার্ল্ডে নজরদারি চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তির আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সকল কেন্দ্রের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। 

আরবি
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর