জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সভা ও এটি এক কক্ষ বিশিষ্ট। এ আইন সভার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে ৩০০ জন সংসদ সদস্যকে নির্বাচিত করা হয়। এছাড়াও ৫০ জন নারী সংসদ সদস্য সংরক্ষিত আসনের মাধ্যমে সদস্য মনোনীত হন। পরে সংখ্যা গরিষ্ঠ দল সরকার গঠন করে।
জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে বিজয়ী হবার পর স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। এরপর গেলো ৫০ বছরে আরও দশটি অনুষ্ঠিত হয়। এক নজরে দেখে নেবো সেসব জাতীয় নির্বাচনের সংক্ষিপ্ত ফলাফল।
প্রথম জাতীয় সংসদ নির্বাচন: স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়। আর সংরক্ষিত নারী আসনের সংখ্যা ছিল ১৫টি।
নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে জয়লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সে সময় ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
দ্বিতীয় সংসদ নির্বাচন: ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়। সেবার সংরক্ষিত নারী আসনের সংখ্যা ছিল ৩০। তবে ওই সংসদেই প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে একজন নারী সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
খুলনা-১৪ থেকে নির্বাচিত হন সৈয়দা রাজিয়া ফয়েজ। নির্বাচনে মাত্র মাস ছয়েক আগে প্রতিষ্ঠিত দল বিএনপি ২০৭টি আর আওয়ামী লীগ ৫৪টি আসন পেয়েছিলো।
তৃতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ হয় ১৯৮৬ সালের ৭ মে। জাতীয় পার্টি ১৫৩টি, আওয়ামী লীগ ৭৬টি আর জামায়াতে ইসলামী ১০টি আসন পায়। বিএনপি এই নির্বাচন বর্জন করেছিল।
চতুর্থ সংসদ নির্বাচন: ১৯৮৮ সালের ৩ মার্চ এই নির্বাচনের ভোট হয়। আওয়ামী লীগ, বিএনপিসহ বেশিরভাগ দল নির্বাচন বর্জন করে। জাতীয় পার্টি আসন পেয়েছিল ২৫১টি। কোন সংরক্ষিত নারী আসন ছিলো না।
পঞ্চম সংসদ নির্বাচন: গণআন্দোলনের মুখে এরশাদ সরকারের পতনের পর তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার।
এই সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ১৪০টি, আওয়ামী লীগ ৮৮টি আর জাতীয় পার্টি ৩৫টিতে জয়লাভ করে। পরে পরোক্ষ ভোট ৩০ নারী সংসদ সদস্য নির্বাচিত করা হয়।
ষষ্ঠ সংসদ নির্বাচন: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচন আওয়ামী লীগসহ বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। ফলে মোট ভোট পড়েছে মাত্র ২১ শতাংশ।
৩০০টি আসনের মধ্যে বিএনপি ২৭৮টিতে জয়লাভ করেছিলও। মাত্র চার কার্যদিবসে সংসদ বসার পর তা বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়।
সপ্তম সংসদ নির্বাচন: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১২ জুন। ভোটে আওয়ামী লীগ ১৪৬, বিএনপি ১১৬ ও জাতীয় পার্টি ৩২টি আসনে জয়লাভ করে।

অষ্টম সংসদ নির্বাচন: ভোটগ্রহণ হয় ২০০১ সালের ১ অক্টোবর। অষ্টম সংসদের মোট সদস্য ছিলো ৩০০টি। কারণ সংরক্ষিত আসন সংক্রান্ত আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শুরুতে কোনো মহিলা আসন ছিল না।
পরে আইন করে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৪৫ এ উন্নীত করা হয়। এই নির্বাচনে বিএনপি ১৯৩ আর আওয়ামী লীগ ৬২টি আসনে জয়ী হয়েছিল।

নবম সংসদ নির্বাচন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত সবশেষ নির্বাচনটি অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। এতে আওয়ামী লীগ জয় লাভ করে ২৬৩টি আসন। আর বিএনপি জিতেছিল ৩৩টি আসনে।
দশম সংসদ নির্বাচন: ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বর্জন করেছিল বিএনপি। ফলে ১৫৩ জন সংসদ সদস্য কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হন।
একাদশ সংসদ নির্বাচন: ২০১৮ বাংলাদেশে ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। ভোটে আওয়ামী লীগ ২৫৭টি আসন লাভ করে বিজয় অর্জন করে।
হাসিনার নিরঙ্কুশ বিজয়ের কথা জানালো নিউইয়র্ক টাইমসও
অনিয়ম হলে ভোট বন্ধ: সিইসি