হাসিনার নিরঙ্কুশ বিজয়ের কথা জানালো নিউইয়র্ক টাইমসও

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের পর, এবার আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয়ের খবর দিলো দেশটির আরেক প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। 

বিরোধী দল বিএনপি সরকারবিরোধী আন্দোলনে, জনগণকে সম্পৃক্ত করার সক্ষমতা হারিয়েছে উল্লেখ করে তাদের প্রতিবেদন বলছে, সাত জানুয়ারির নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হতে যাচ্ছেন শেখ হাসিনা। 

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচন দিকে তাকিয়ে আছে বিশ্বের শক্তিধর সব দেশ। সেসব দেশের সংবাদ ও গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে একের পর এক বিশ্লেষনধর্মী প্রতিবেদন ও নিবন্ধ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংদস নির্বাচন নির্বাচন নিয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিইউয়র্ক টাইমস। 

প্রতিবেদনে বলা হয়, রোববার নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসতে চলেছেন। কারণ, বিরোধী দল হিসেবে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বিএনপি। সরকারের বিরুদ্ধে আন্দোলনেও দলটি সক্ষমতা হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

নিউইয়র্ক টাইমস বলছে, বাংলাদেশ সামরিক অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের পথ পেছনে ফেলে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। তবে ১৭ কোটি মানুষের দেশটিতে এবারের নির্বাচনে ততটা প্রতিদ্বন্দিতা হচ্ছে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনে ব্যর্থ বিএনপির নির্বাচন বয়কট করাকেই এর জন্য দুষছে নিউইয়র্ক টাইমস। 

প্রভাশালী এই মার্কিন পত্রিকাটি বলছে, বিএনপি নির্বাচনের আগের দিন থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। তাতে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের পরে যদি বিএনপি সহিংসতার পথ বেছে নেয় তাহলে তারা আবারো সরকারের ফাঁদে পা দেবে দলটি। 

প্রতিবেদনে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গার্মেন্টস রপ্তানি শিল্পে বিনিয়োগের সুফলসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রতিবেশী ভারতকে ছাড়িয়ে যাবার প্রসঙ্গ টেনে বলা হয় তার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ এবং জলবায়ু বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশ বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে।

নিউইয়র্ক টাইমেসের প্রতিবেদনে জাতির পিতা সপরিবারে নিহত হওয়ার বিষয়টি তুলে ধরে বলা হয়, বিরোধী দলে থাকাকালে শেখ হাসিনা গ্রেনেড হামলার শিকার হন। অন্যদিকে, জিয়াউর রহমান অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল বিএনপি প্রতিষ্ঠা করেন। 

প্রতিবেদনটিতে নির্বাচনে বিএনপিকে আনার সরকারি চেষ্টার কথা উল্লেখ করে বলা হয়, বিএনপি এলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।

 

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর