শপথের পর আওয়ামী লীগ সংসদীয় দলের সভা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:২২ পিএম

জাতীয় সংসদের চীফ হুইপ, আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারন সম্পাদক ও মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে সপ্তমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের আওয়ামীলীগ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর স্বতন্ত্রসহ অন্যান্য দলের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। 

তিনি আরও জানান, শপথ গ্রহণের পর বেলা ১২ টায়  আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভা অনুষ্ঠিত হবে। পরবর্তিতে বিকেলে পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য আবেদন করা হবে। 

মঙ্গলবার  জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় নিজ বাড়িতে চীফ হুইপের পিতা সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় সংসদের চীফ হুইপ এসব কথা বলেন। 

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর প্রেস ক্লাবের সভাপতি একে এম নাসিরুল হক, সাধারণ সম্পাদক প্রদ্যূত কুমার সরকার, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নু চৌধুরী,  স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিরোধী দলের ব্যাপারে প্রশ্ন করা হলে চীফ হুইপ বলেন, বিরোধী দলের ব্যাপারে তো সরকারি দলের করণীয় কিছু নাই। বিরোধী দলের যারা আছেন তারা মিলে সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেবেন।

এআর
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর