জালনোটের কারবারেও আছে পাইকার ও খুচরো বিক্রেতা!

আপডেট : ১২ জুলাই ২০২১, ০৯:২১ পিএম

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- আব্দুর রহিম শেখ, ফাতেমা বেগম, হেলাল খান, আনোয়ার হোসেন এবং ইসরাফিল আমিন।

এ সময় উদ্ধার করা হয় প্রায় অর্ধকোটি জাল টাকাসহ টাকা তৈরির সরঞ্জাম। গোয়েন্দারা জানান, কোরবানি ঈদ সামনে রেখে পশুর হাট ও মার্কেটগুলোকে টার্গেট করে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা করছিলো এই চক্র। 

ভাটারা এলাকায় একটি আবাসিক ভবনে জাল টাকা তৈরির রীতিমতো কারখানা গড়ে তুলেছিলো একটি চক্র। নিমিষেই তৈরি হয়ে যাচ্ছিলো বিভিন্ন ধরনের চকচকে নোট।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে সেখানে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল। 

ছয় তলা ভবনের এই ফ্লাটে শুধুমাত্র প্রিন্টার দিয়েই কোটি কোটি টাকার জাল নোট ছাপাচ্ছিলো চক্রটি। স্বামী-স্ত্রী মিলে গেলো ১০ বছর ধরেই তারা এই কাজ করে আসছিলো। 

তাদের ছাপানো জাল নোট কিনে বাজারে ছাড়ারা কাজ করছিলো আরেকটি চক্র। জালনোট ছাপায় যুক্তরা জানান, ১০০ নোটের এক বান্ডেল জাল টাকা তৈরিতে খরচ ৭-৮ হাজার টাকা।

প্রতি বান্ডেল পাইকারি ১২ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করে। পাইকাররা আবার এগুলোকে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি করে। 

আর জাল টাকার কারবারিরা কখনো কখনো গহনা, কাপড় চোপড়, ভোগ্যপণ্য এমনকি পশুর হাটে বিক্রি করে ছড়িয়ে দিয়ে থাকে বলেও জানান তারা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, কারখানাটি থেকে এক হাজার ও পাঁচশ’ নোটের প্রায় ৪৩ লাখ জালনোট, ল্যাপটপ, কালার প্রিন্টার, জালনোট তৈরির কাগজ, নিরাপত্তা সুতার বান্ডেল, লেমিনেটিং মেশিন, কাটার, বঙ্গবন্ধু প্রতিকৃতি ও বাংলাদেশ ব্যাংকের লোগোসহ বিশেষ কাগজ জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, বিভিন্ন উৎসবে বিশেষ করে আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে জাল টাকা তৈরি চক্র, মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়ে যায়।

তাই, কোরবানির হাটে নগদ ক্যাশ বহন না করে ব্যাংকের মাধ্যমে লেনদেন করার জন্য অনুরোধ করেন ডিবির এই কর্মকর্তা।


একাত্তর/এআর

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর