এবার ফিরোজ রশীদ ও সুনীলকে বিদায় করলেন জিএম কাদের 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম

জিএম কাদেরের নিয়ন্ত্রণে যাওয়ার পর জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয়সহ বিভিন্ন স্তরের নেতাদের বহিষ্কারের পর্ব শেষই হচ্ছে না।

এবার দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ ও এইচএম এরশাদের সাবেক প্রেস সচিব সুনীল শুভ রায়কে।

চারবারের সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। আর সুনীল শুভরায় ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য পদে।

এদেরকে দলের সব পদ-পদবি থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অব্যাহতি দিয়েছেন বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে সই করেছেন জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

এতে বলা হয়েছে, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদ সহ দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সেনাশাসক এইচএম এরশাদ মারা যান ২০১৯ সালের জুলাই। এরপরই এরশাদপত্নী রওশন এরশাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তার দেবর জিএম কাদের। এই দ্বন্দ্বে বলি হয়েছেন জাতীয় পার্টির বহু কেন্দ্রীয় নেতা।  

তবে ভাবিকে হটিয়ে দলীয় কর্তৃত্ব নিজ হাতে নিয়েছেন কাদের। রওশন একাদশ সংসদে বিরোধীদলীয় নেতা থাকার সময় জিএম কাদের ছিলেন উপনেতা।

কিন্তু বিরোধীদলীয় উপনেতা নিজেই এবার ভোটে দাঁড়াননি। এমনকি তার সংসদ সদস্য ছেলেও এবার ভোট থেকে দুরে থেকেছেন।

এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন রওশনের ছেলে সাদ। তবে এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে সাদ সরিয়ে ওই আসন থেকে দলের প্রতীক লাঙ্গল নিয়ে ভোটে জিতে আসেন জিএম কাদের।

এবারের ভোটের আগে জিএম কাদেরের কথাতেই দলের সব প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়। গত সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং দলীয় মনোনয়নপত্র দেয়া হয়নি। সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা স্বতন্ত্র থেকে ভোটে লড়ে হেরে গেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ২২২ আসন পাওয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে। জাতীয় পার্টি ১১ আসন পেয়ে দলীয়ভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। স্বতন্ত্র পেয়েছে ৬২ আসন।

জাতীয় পার্টি প্রধান বিরোধীদল হলে সংসদে প্রথমবারের মতো বিরোধীদলীয় নেতা হবেন জিএম কাদের।

আরবি
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর