নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বললেন মেনন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে জিতে নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ আখ্যা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার দুপুরে সংসদ ভবনে শপথ নেওয়ার পর সাংবাদিকদেনর তিনি এ কথা বলেন।

জোটের বেশ কয়েকজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি ছিলেন, এবার আপনি একা– এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে মেনন বলেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় বিষয়। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশে চলি, যাদের অর্থবিত্ত নেই, তাদের এ ধরনের নির্বাচনে বেরিয়ে আসা কঠিন কাজ। আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে। কারণ ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার সব চেয়ে বড় ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে জিতেছি আমি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা ভালো লেগেছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জিতলেও হেরেছেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

শরিকদের সাথে আসন ভাগাভাগির সময় ওয়ার্কার্স পার্টিকে দুটি আসনে ছাড় দিয়েছিলো আওয়ামী লীগ।

বরিশাল-২ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন।

মেনন ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই আসনে এবার আওয়ামী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেয়।

রাজধানী ছেড়ে নিজের এলাকায় ফেরার অনুভূতিটা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। এলাকায় পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করি, মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে। সেভাবেই তারা আমাকে দেখতে চায়।’

কেএসএইচ
পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপসহ আট জনকে। 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পাশাপাশি আন্দোলনরত ছাত্রদের নেতৃত্বকে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বহুপাক্ষিক করতে না পারলে ভারতের সঙ্গে রেল করিডোর একপেশে ও ভারসাম্যহীন হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না বলে মনে করে ওয়ার্কাস পার্টি।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর