আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিরাপত্তাকর্মী নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম

সাভারের আশুলিয়ায় ডাকাতদলের গুলিতে কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপারা এলাকার আমির দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাসিন্দা। কুটুরিয়া এলাকার ‘নীট ২০০৭ লিমিটেড’ কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। তারা মাথা ও গলাসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

পোশাক কারখানার মালিক দেওয়ান আসাদুজ্জামান মামুন জানান, আমির দেওয়ানের বাড়ির পিছনের গ্লীল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতদলের বেশ কয়েকজন সদস্য। পরে আমির দেওয়ান ও ডাকাতের মধ্যে  ধস্তাধস্তি হয়। এ সময় আমির দেওয়ানের ভাই মজিবর দেওয়ান বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে তার ছেলে জানালা দিয়ে ডাকাতদের দেখতে পান। পরে তার বাড়ির সামনে ওই নিরাপত্তাকর্মীকে দেখে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় নিরাপত্তা কর্মী আহত হলে তাকে সাভার এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিলে মারা যান তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওই এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে শুনছি। এ বিষয়ে ওসি স্যার বলতে পারবেন। 

আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদকে বেশ কয়েকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভড করেননি।

আরবিএস
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর