শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:০১ এএম

মাঘের শুরুতে এসে অবশেষে শীত জেঁকে বসেছে মৌলভীবাজারে। মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এ জেলায় এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। 

এর আগে সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৩ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা আরও কমতে থাকবে। এ এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এরইমধ্যে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীমঙ্গলের জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, সাধারণ শ্রমজীবী ও অফিসগামী মানুষের দুর্ভোগ বেড়েছে। 

রাতভর শীতের তীব্রতার পর সকালে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রা উঠানামার সাথে শীত জেঁকে বসায় দুর্ভোগ বেড়েছে চাবাগানসহ পাহাড় ও হাওর এলাকার কম আয়ের মানুষের। কনকনে ঠান্ডা বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। 

আবহাওয়ার এমন পরিস্থিতি আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। 

আরবিএস
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর