বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই বিয়ের পিড়িতে শোয়েব মালিক

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ পিএম

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক তার দেশের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। 

শনিবার শোয়েব মালিক নিজেই তার নতুন জীবনসঙ্গীর সঙ্গে গাঁটছাড় অনুষ্ঠানের ছবি সামাজিক মাধ্যমে ভাগাভাগি করেছেন।

শোয়েব মালিক ও সানা জাভেদ ডেটিং করছেন বলে গুজব ছিলও। গেলো বছর পাকিস্তানের অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সেই গুজবে আরও উসকে দেন শোয়েব মালিক। শোয়েব মালিক তার ইনস্টাগ্রাম পেজে তাদের এক সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন ‘শুভ জন্মদিন বন্ধু’।

সানা জাভেদও তাদের বিয়ের ছবি একই দিনে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এটি শোয়েব মালিকের তৃতীয় বিয়ে। ভারতীয় তারকা সানিয়া মির্জাকে বিয়ে করার আগে পাকিস্তানের এই ক্রিকেট তারকা প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীকে তালাক দিয়েছিলেন। 

অন্যদিকে সানা জাভেদের এটি দ্বিতীয় বিয়ে। অনুষ্ঠানিকতা শেষ হবার পর তিনি নিজের নাম পাল্টিয়ে রেখেছেন সানা শোয়েব মালিক। এর আগে ২০২০ সালে তিনি পাকিস্তানের গায়ক উমর জাসওয়ালকে বিয়ে করেন। তাদের সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি, ২০২৩ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। 

সানিয়া মির্জা এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। বুধবার তারএকটি পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত ছিল। সানিয়ার যে পোস্ট করেছিলেন তার অর্থ, বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়। 

সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, ধর্মীয় আইন মেনেই সানিয়া বিচ্ছেদ দিয়েছেন শোয়েবকে। ‘খুলা’ নিয়মের মাধ্যমে সানিয়া এবং শোয়েবের ডিভোর্স হয়েছে। শরিয়ত আইন অনুযায়ী, ‘খুলা’ হল নারীদের একটি অধিকার যার মাধ্যমে তারা একপাক্ষিকভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন।

কিছু দিন আগেও শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকতো সানিয়ার স্বামী হিসাবে। নিজেকে একজন ‘সুপারউওম্যান’-এর স্বামী হিসেবেও উল্লেখ করতেন শোয়েব। সে বাক্য সরিয়ে নিয়েছেন। এমনকি তার ইনস্টাগ্রামেও সানিয়ার ছবি খুঁজে পাওয়া যায়নি। সানিয়াও সরিয়ে দিয়েছেন শোয়েবের সব ছবি। 

একাত্তর/এসি
পাকিস্তানী ক্রিকেটারদের প্লেবয় ইমেজ নতুন কিছু না। দেশটির তারকা ক্রিকেটারদের নারীসঙ্গ নিয়ে সময় সময় বহু রটনা থেকে গল্পেরও জন্ম দিয়েছে। ইমরান খান, মহসিন খান থেকে শুরু করে হালের শোয়েব মালিক পর্যন্ত...
টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয় দিয়ে শেষ করা হলো না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারের পর আবেগ আর ধরে রাখতে পারেননি এই টেনিস তারকা। কেননা এটিই গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে তার...
ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সন্তান যাতে ফর্সা হয় সেজন্য গর্ভাবস্থায় তাকে আপেল খাওাতেন সানিয়ার মা, এ কথা জানিয়েছেন খোদ সানিয়ার স্বামী ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। আর এই মন্তব্য...
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর