শেষ গ্র্যান্ড স্ল্যামে বিদায় নিতে গিয়ে কাঁদলেন সানিয়া

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৪:০১ পিএম

টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয় দিয়ে শেষ করা হলো না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারের পর আবেগ আর ধরে রাখতে পারেননি এই টেনিস তারকা। কেননা এটিই গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে তার শেষ ম্যাচ ছিল। তাই ক্যারিয়ারের ইতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ৩৬ বছর বয়সী এ টেনিস তারকা। 

তিনি বলেন, আমি কাঁদছি। এটি আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম। ২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল ১৮। সেরেনা উইলিয়ামসের সঙ্গে খেলেছিলাম। আমার জীবনে রড লেভার অ্যারেনার আলাদা জায়গা রয়েছে। গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা আমার কাছে নেই।'

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রোহান বোপান্নার সঙ্গে জুটি বেঁধে খেলা সানিয়া হারেন ব্রাজিলের লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোস জুটির কাছে। মিক্সড ডাবলসে খেলার ফল ৬-৭ (২-৭), ২-৬।

সানিয়া মির্জা সিঙ্গেলস খেলা ছেড়ে দিয়েছিলেন ২০১৩ সালে। সিঙ্গেলসে তার শীর্ষ র‍্যাংক ছিল ২৭। তবে ডাবলস ও মিক্সড ডাবলসেই বেশি সফল সানিয়া। সানিয়া মির্জা প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বরে ছিলেন। ২০১৫ সালে, সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি বেঁধে টানা ৪৪টি ম্যাচ জিতেছিলেন। 

ভারতের একমাত্র নারী টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সানিয়া। তার ঝুলিতে রয়েছে তিনটি ডাবলস ও তিনটি মিক্সড ডাবলস। মিক্সড ডাবলস ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন মির্জা। নারী ডাবলসে, ২০১৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসেও পদক জিতেছেন সানিয়া।


একাত্তর/জো

মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কিংবদন্তি নোভাক জোকোভিচকে পরাজিত করে টেনিস ইতিহাসের পাতায় নতুন নাম লিখিয়েছেন কার্লোস আলকারাজ। ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম...
আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম শিরোপা নিজের করে নিলেন এলেনা রিবাকিনা। শনিবার মেলবোর্ন পার্কের ফাইনালে এক বিধ্বংসী পারফরম্যান্সের মাধ্যমে তিন বছর আগের...
পাকিস্তানী ক্রিকেটারদের প্লেবয় ইমেজ নতুন কিছু না। দেশটির তারকা ক্রিকেটারদের নারীসঙ্গ নিয়ে সময় সময় বহু রটনা থেকে গল্পেরও জন্ম দিয়েছে। ইমরান খান, মহসিন খান থেকে শুরু করে হালের শোয়েব মালিক পর্যন্ত...
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক তার দেশের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। 
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর